Home » গণধর্ষ*ণে পৈশাচিক অত্যাচার বিহারে, যৌ*নাঙ্গ থেকে উদ্ধার বুলেট, পাথর ও কাঠ

গণধর্ষ*ণে পৈশাচিক অত্যাচার বিহারে, যৌ*নাঙ্গ থেকে উদ্ধার বুলেট, পাথর ও কাঠ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুন : নির্যাতনের মাত্রার সীমা ছিল না। গণধর্ষ*ণের শিকার ও  নির্যাতিতা বিবাহিতা মহিলাকে চিকিৎসা করাতে গিয়ে যৌনাঙ্গ থেকে উদ্ধার হল তাজা গুলি (বুলেট ), কাঠ ও পাথর। ভয়ংকর এই ঘটনাটি পার্শ্ববর্তী রাজ্য বিহারের। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

গণধ*র্ষণ এবং চরম পৈশাচিকি অত্যাচারের সাক্ষী বিহারের বেগুসারাই। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গ*ণধর্ষণ করে তার যৌনাঙ্গে প্রবেশ করানো হয়েছিল আগ্নেয়াস্ত্রের গুলি, পাথর, কাঠ। চরম অত্যাচারের পরেও বেঁচে রয়েছেন নির্যাতিতা। পাঁচ দুষ্কৃতী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, বলাৎকার করে রমণীকে। নির্যাতিতা পরে অসহ্য যন্ত্রণা নিয়ে  হাসপাতালে ভর্তি হন যেখানে তলপেটে ব্যথার কারণ অনুসন্ধান করতে গিয়ে চিকিৎসকরা স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে যান। তাঁরা চিকিৎসা করতে গিয়ে নির্যাতিতার গোপনাঙ্গ থেকে উদ্ধার করেন একটি তাজা বুলেট ( আগ্নেয়াস্ত্রের গুলি ), একটি পাথর এবং কাঠের টুকরো। এই উদ্ধার পর্বই সাক্ষী নির্যাতিতার উপরে হওয়া চরম অত্যাচারের।

ঘটনাটি  ১১ ই জুন চাকিয়া থানার কাছে ঘটেছে, তবে বিষয়টির কথা সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ পেয়েছে ১৮ জুন । গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে  মহিলা শৌচালয়ে গিয়েছিলেন। এই সময় পাঁচ দুষ্কৃতী বাড়ি ঢুকে তার স্বামীকে আটকে রাখে এবং মহিলা শৌচালয় থেকে বের হতেই শুরু হয় অত্যাচার। তাঁকে বাড়ির বাইরে টেনে নিয়ে গিয়ে ধ*র্ষণ করা হয়। তিনি অত্যাচারের ভয়াবহতায় জ্ঞান হারান এবং তিনি জানতেনও না কী কী বস্তু তার যৌনাঙ্গে প্রবেশ করানো হয়েছে। জ্ঞান ফিরতে তিনি তার এক আত্মীয়াকে ডাকেন ও তাঁকে বারউনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক বুঝে তাকে স্থানান্তরিত করা হয় সদর হাসপাতালে। নির্যাতিতা জানিয়েছেন, দুষ্কৃতীদের মধ্যে একাধিক ব্যক্তি মাস তিনেক আগে তার বাড়িতে ঢুকে এসে টাকা ও অলংকার লুঠ করে এবং তাঁর শ্লীলতাহানি করে। সুসময় তিনি চাকিয়ার পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সমস্ত বিষয়টির প্রসঙ্গে ডিএসপি আনন্দ কুমার পান্ডে জানান, দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনও পুলিশ কর্তব্যে অবহেলা দেখিয়ে থাকলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।।

 

About Post Author