সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের ভোরের আনন্দপুরের অগ্নিকাণ্ড থামার পরে মিলল ৮টি ঝলসানো দেহ। কাউকে চেনার উপায় নেই, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ গুলির সঙ্গে পরিবারের লোকেদের ম্যাচ করিয়ে মৃতদের পরিচয় চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যা মঙ্গলবার থেকে শুরু হবে। অন্যদিকে এখনো নিখোঁজ ২৫ জন মানুষ বা দুটি সংস্থার কর্মী। নিখোঁজদের মধ্যে অধিকাংশই ডেকোরেটার্স সংস্থার সঙ্গে যুক্ত। জানা গিয়েছে অনলাইন মোমো ডেলিভারির প্রস্তুতকারক সংস্থায় আগুন লাগার পরেই তা ডেকোরেটর্স সংস্থার গুদামে আগুন ছড়িয়ে যায়। ভোজ্য তেল, গ্যাস সহ দাহ্য বস্তুর সমাবেশ থাকায় দ্রুত আগুন ভয়াবহ রূপ নেয়। ভেতর ও বাইরের গেট বন্ধ থাকায় আটকে থাকা কর্মীরা জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। বন্দীদের আর্তনাদ চাপা পড়ে থাকে বন্ধ কারখানায়। সবমিলিয়ে, অসহায় ও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে আনন্দপুরের দুটি সংস্থার কর্মীদের। মৃত্যুর মিছিল কোথায় গিয়ে থামে বলা মুশকিল।


More Stories
আনন্দপুরে ভয়াবহ আগুন, একাধিক প্রাণহানির আশঙ্কা
গোলায় উঠবে না ধান, জমিতে আগুন ধরিয়ে দিলেন চাষীরা
রাজনীতির গন্ডি ছাড়িয়ে মন ছুঁলেন রাজনৈতিক নেত্রী স্নোমিতা বেসরা কালান্দি, কী এমন করলেন তিনি?