Home » ডিম থেরাপি বারাসাতের কাউন্সিলরকে

ডিম থেরাপি বারাসাতের কাউন্সিলরকে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুন : দিকে দিকে ডিম থেরাপি চলছে। জনরোষে অভিযুক্ত তৃণমূল নেতাদের দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে ডিম। এবার জনরোষ আছড়ে পড়লো বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের উপরে। এলাকার বিক্ষুব্ধ মহিলারা তাঁর কার্যালয়ে গিয়ে ডিম নিক্ষেপ করেন মিলন সর্দারের উপরে। অতীতে পুলিশের জালে পড়া মিলন সর্দারের কাজকর্মে অখুশি এলাকার লোকজন বলেই অভিযোগ। বিভিন্ন অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিন বিশ্বাস করেও তাদের প্রতিশ্রুতি দিয়েও বিভিন্ন বিষয়ে বিশ্বাসভঙ্গের জন্য ক্ষিপ্ত মহিলারা ডিম থেরাপির আশ্রয় নেন। উল্লেখ্য, মিলন সর্দার অতীতে একটি অপহরণ এবং অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন।

About Post Author