Home » বার্ষিক ১২ লক্ষ টাকা আয় করমুক্ত , বাজেটের আগে অর্থমন্ত্রীর বক্তব্যে আশাবাদী দৃষ্টিভঙ্গি

বার্ষিক ১২ লক্ষ টাকা আয় করমুক্ত , বাজেটের আগে অর্থমন্ত্রীর বক্তব্যে আশাবাদী দৃষ্টিভঙ্গি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩০ জানুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশার আগে স্বস্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী  নির্মলা সীতারামনের বক্তব্যে। অর্থনৈতিক সমীক্ষা পেশ । মধ্যবিত্তদের সবচেয়ে স্বস্তির জায়গা হতে চলেছে  ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। জিডিপি প্রবৃদ্ধি হার আশঙ্কার সম্ভাবনা থাকলেও খুব একটা অবনতির দিকে যাচ্ছে না জানিয়ে ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের কথা বলেছেন অর্থ মন্ত্রী।প্রসঙ্গত ১ ফেব্রুয়ারি ২০২৬-এর কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২৯ জানুয়ারি সংসদে ২০২৫-২৬ সালের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey) পেশ করেছেন । এই সমীক্ষা ও তার পরবর্তী বক্তব্যে তিনি কোন কোন বিষয় নির্মলা সীতারামনের বক্তব্যে উঠে এসেছে? বার্ষিক ১২ লক্ষ টাকা আয় করমুক্ত পাশাপাশি কোন ইতিবাচক ভবিষ্যৎ রয়েছে ভারতের?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে ভারতের সামষ্টিক অর্থনীতির (Macroeconomic) ভিত্তি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশ্বজুড়ে অস্থিরতা থাকলেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।

জিডিপি (GDP) প্রবৃদ্ধির পূর্বাভাস রেখে তিনি উল্লেখ করেছেন যে ২০২৫-২৬ অর্থবছরে ভারতের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৭.৪% হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া পরবর্তী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির হার ৬.৮% থেকে ৭.২%-এর মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আশাবাদী দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে অর্থমন্ত্রী ভারতের অর্থনীতি নিয়ে যথেষ্ট ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। সমীক্ষায় বলা হয়েছে, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ভালো। সংস্কার ও কৌশলের নিরিখে  ভারতের বর্তমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধিকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা তিনি জানিয়েছেন। অর্থমন্ত্রী “ম্যারাথন এবং স্প্রিন্ট” উভয়ের সাথে অর্থনীতির গতির তুলনা করে আমদানির বিকল্প তৈরি এবং কৌশলগত স্থিতিস্থাপকতার ওপর জোর দিয়েছেন। সবচেয়ে বড় স্বস্তি নিয়ে আসছে ট্যাক্সে মধ্যবিত্তদের অবস্থানে। অর্থ বিল নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন কর ব্যবস্থার অধীনে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য থাকবে, যা করদাতাদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।।

# ১২ লক্ষ টাকা আয় করমুক্ত #নির্মলা সীতারামন

About Post Author