সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি : মহিলা হোক বা পুরুষ, হোক বয়স ভিত্তিক বিশ্বকাপ ভারত সর্বত্র রাজত্ব করছে স্ব মহিমায়। সেমিফাইনালে আফগানিস্তানকে অবলীলাক্রমে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। ৩১১ রানের টার্গেট ছুঁতে সময় লাগল মাত্র ৪১ ওভার ১ বল।অ্যারণ জর্জ সেঞ্চুরি পেলেন। বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রেও বড় রান পেলেন। এই তিনজনের উইকেট হারিয়ে ভারত দশমবার এক দিবসীয় বিশ্বকাপের ফাইনালে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দৈত্য ভারত ষষ্ঠবার কাপ জয়ের জন্য শুক্রবার মুখোমুখি হবে ইংল্যান্ড দলের যারাও এবার এই টুর্নামেন্টে অপরাজিত। ভারত ফর্মে থাকলেও ইংল্যান্ড দলও চমৎকার ফর্মে রয়েছে এবং তারা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে অনায়াসে হারিয়েছে, ফলে একটি উত্তেজক ম্যাচ আছে উপহার পেতে চলেছেন ক্রীড়াপ্রেমীরা।
জর্জের সেঞ্চুরি,আবার বিশ্বকাপ ফাইনালে ভারত


More Stories
ইস্টবেঙ্গল মহামেডান ম্যাচ বারাসাত থেকে সরে কল্যাণীতে
ইস্টবেঙ্গলের জর্ডন যাত্রা
সাবালেঙ্কা সিংহাসনচ্যুত, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা