Home » বৈভব সাইক্লোন, ফাইনালে ১৭৫

বৈভব সাইক্লোন, ফাইনালে ১৭৫

Oplus_131072

সময় কলকাতা, ৬ ফেব্রুয়ারি : ভাষায় ব্যাখ্যা করা অসম্ভব যেভাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে বৈভব সূর্যবংশী তান্ডবলীলা চালালেন। মারলেন ১৫ টি ছক্কা এবং ১৫ টি বাউন্ডারি। জিম্বাবুয়ের  হারারে ক্রিকেট আসোসিয়সনের মাঠে  অবিশ্বাস্য ১৭৫ রানের ইনিংস খেলে তিনি টসে জিতে ব্যাট করতে নামা ভারতকে সুবিধাজনক অবস্থায় এনে দিলেন ।

  সূর্যবংশীর দাপটে ২৫ ওভারেই আড়াইশোর গণ্ডি পেরিয়ে যায় ভারত।  ২৬ তম ওভারে ইংল্যান্ড পেসার লামসডেনের লেগের বলকে ঘুরিয়ে বাউন্ডারিতে পাঠাতে গিয়ে টাইমিং গোলমাল হতেই ইংল্যান্ডের দলনায়ক ও উইকেট রক্ষক রুর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল তাঁকে। তবুও ইংল্যান্ড দলকে তবুও খুব একটা সেলিব্রেট করতে দেখা গেল না কারণ যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল।  তার আগেই বৈভব সূর্যবংশী তান্ডব চালিয়ে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের মনোবল কার্যত ধ্বংস করে দেন। সেঞ্চুরি হওয়ার পর থেকে তাঁকে যে রুদ্র মূর্তিতে দেখা যায় তা এককথায় অবর্ণনীয়। ৩২ বলে অর্ধশতরান ও ৫৫ বলে শতরানের পরে বাকি ৭৫ রান আসে মাত্র ২৫ বলে। এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেটে ২৮৩।।

About Post Author