সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি : বৈভব ঝড়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১০০ রানে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। জিম্বাবুয়ের হারারেতে এক দিবসীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে ভারতের ৯ উইকেটে ৪১১ রানের জবাবে ইংল্যান্ড ৩১১ রানে অলআউট হয়ে যায়। অবশ্য খেলার ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায় প্রথম ২৫ ওভারেই। ভারতীয় ইনিংসের ২৬ তম ওভারে বৈভব সূর্যবংশী যখন আউট হন তখন তাঁর নামের পাশে ১৭৫ রান জ্বলজ্বল করছিল। ৮০ বলে ১৫টি করে চার ও ছয় মেরে একার হাতে খেলার ভাগ্য নির্ধারণ করে দেন বাঁ হাতি বিস্ময় বালক। পাশাপাশি অ্যারণ জর্জ ছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা প্রত্যেকেই অল্প বিস্তর রান করায় চারশোর গন্ডি টপকে যায় ভারত। শুরুতে ডকিন্স এবং শেষে ইংল্যান্ড দলের হয়ে এদিন শতরানকারী ফ্যালকোনোর মরিয়া চেষ্টা করলেও ভারতের রানের পাহাড় সফল ভাবে ধাওয়া করা অসম্ভব ছিল। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট নিয়ে সফল অম্বরিশ।ব্যাটে আগুন জ্বালিয়ে ম্যাচ ও সিরিজ সেরা বৈভব।।
More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?