সময় কলকাতা ডেস্ক, ৭ জানুয়ারি : T20 World Cup ডাচদের একটি ভুলে জোর বাঁচা বেঁচে গেল পাকিস্তান। বলা যায়, কপালজোরে জিতল পাকিস্তান। মোক্ষম সময়ে পাকিস্তানের ফাহিম আশরাফের সহজ ক্যাচ ডাচ ফিল্ডারের হাত থেকে পিছলে বেরিয়ে গেল। ম্যাচও হাত থেকে পিছলে বেরিয়ে গেল। জেতার জায়গায় থেকেও ম্যাচ হারল নেদারল্যান্ডস। জীবন পেয়ে পরের তিন বলে দুটি ছয় এবং একটি বাউন্ডারি মেরে ম্যাচকে নিজেদের দিকে নিয়ে এলেন ফায়িম। টি-টোয়েন্টি বিশ্বকাপ কলম্বোয় পাকিস্তানের কষ্টার্জিত জয় দিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সূচনা হল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শনিবার প্রথমে ব্যাট করতে নেমে ১৪৭ রান করে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। প্রথম তিন ওভারে ২৮ রান করে শুরু ভালো করলেও বড় পার্টনারশিপ গড়ে ওঠে নি। অধিনায়ক -উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডস সর্বোচ্চ ৩৭ রান করেন। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল সালমান মির্জা। পাল্টা ব্যাট করতে নেমে পাকিস্তান ১১ ওভারের শেষে ২ উইকেটে ৯৮ রান তুললেও একের পর এক উইকেট খুইয়ে ম্যাচ প্রায় হাতছাড়া করতে বসেছিল। ১৮ বলে ১৫ রান করে ম্যাচকে আরও জটিল করে তোলেন বাবর আজম। শেষ দু ওভারে দরকার ছিল ২৯ রান। অবশেষে ১৯ তম ওভারে ড্রপ ক্যাচের ও অতঃপর ফায়িমের মারমুখী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচের রং বদলায়। তিন বল বাকি থাকতেই তিন উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।।
কপালজোরে জিতল পাকিস্তান #পাকিস্তান


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়