Home » অঘটন ঘটাতে ওস্তাদ জিম্বাবুয়ে

অঘটন ঘটাতে ওস্তাদ জিম্বাবুয়ে

সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারি : শুক্রবার অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে জিম্বাবুয়ে। তবুও উল্লেখযোগ্য যে,  এটাই প্রথম নয়,আগেও বারবার অঘটন ঘটিয়েছে জিম্বাবুয়ে। একদিনের ক্রিকেটের বিশ্বকাপেও ঘটিয়েছে,  এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন ঘটানোই জিম্বাবুয়ের কাছে সাধারণ ঘটনা হয়ে উঠেছে।  এবারের ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অঘটন বলা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের জয়কে। এই ম্যাচে ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪ এবং অন্য ব্যাটসম্যানদের প্রচেষ্টায়  জিম্বাবুয়ে ২ উইকেটে ১৬৯ রান করে । জবাবে, ব্লেসিং মুজারাবানি ও ইভান্স অস্ট্রেলীয় ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন।  কেরিয়ার-সেরা বোলিং করে ১৭ রানে ৪ উইকেট  নিয়েছিলেন, ইভান্স তিনটি উইকেট দখল করেন। এরকম অঘটন ২০২২ সালেও ঘটিয়েছে। ২০০৭ সালে তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানেও ঘটিয়েছে।

T20 বিশ্বকাপ 2022,  জিম্বাবুয়ে পার্থে পাকিস্তানকে ১ রানে হারিয়ে দেয়। বর্তমান টিমের অধিনায়ক সিকান্দার রাজা সেই ম্যাচে নায়ক ছিলেন, ২৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ সময় একটি রানআউট করেছিলেন।

T20 বিশ্বকাপ 2007, তাদের উদ্বোধনী টুর্নামেন্টে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া দলকে ৫ উইকেটে হারিয়ে দেয়। সেবারব্রেন্ডন টেলর অপরাজিত ৬০ রান করে  এক বল বাকি থাকতেই জয় এনে দেন। অর্থাৎ অঘটন এত ঘটিয়েছে জিম্বাবুয়ে যে অঘটন আর অভিনব নয়।।

About Post Author