সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারানোর পরে নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে দক্ষিণ আফ্রিকা পরের রাউন্ডে ওঠা সুনিশ্চিত করে ফেলল। ৪৪ বলে ৮৬ রানে অপরাজিত থেকে প্রোটিয়া অধিনায়ক মার্করাম ম্যাচের ভাগ্য গড়ে দেন। ১৯ বলে অর্ধশতরান করেন তিনি, যা এবারের বিশ্বকাপে যুগ্মভাবে দ্রুততম। এর আগে শ্রীলংকার অধিনায়ক দাসুন সানাকা ১৯ বলে অর্ধশত রান করেছিলেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক শ্যান্টনার ব্যাটে বলে নিদারুন ব্যর্থ। চেষ্টা করেছিলেন চ্যাপম্যান ও মিচেল। চ্যাপম্যান ৪৮ রান করে ফেরার পরে নিউজিল্যান্ডের রানের গতি অত্যন্ত স্লথ হয়ে যায়। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৭রান যোগ করতে পারে তারা। শ্যান্টনারের অবদান ছিল দশ বলে চার রান। কুড়ি ওভারে মাত্র ৭ উইকেটে ১৭৫ রান তুলতে পারে নিউজিল্যান্ড। পাল্টাবে এড করতে নেমে দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই ৮৩ রান তুলে নেয়।১৭ ওভার ১ বল খেলেই মাত্র তিন উইকেট খুইয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।।
মার্করামের তান্ডব, জিতল দক্ষিণ আফ্রিকা
Oplus_131072


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত