সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : তবে কি গোল করার লোক, স্বপ্নের ফেরিওয়ালা এসেছে ইস্টবেঙ্গলে?ইউসেফ এজ্জেজারি কি এবার বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারবেন? সল্টলেক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়ে, জয় দিয়ে ইস্টবেঙ্গল তাদের আইএসএল অভিযান শুরু করল । স্প্যানিশ রিক্রুট ইউসেফ এজ্জেজারি লাল হলুদ জার্সিতে তার প্রথম ম্যাচেই জোড়া গোল পেলেন।দ্বিতীয়ার্ধে দ্রুত পরপর দুটি গোল করে সমর্থক ও অস্কার ব্রুজোকে স্বস্তি এনে দেন তিনি । ম্যাচের সংযোজিত সময়ে মিগুয়েল ফেরেরা করেন। প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল যদিও আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের, রশিদের একটি দূরপাল্লার শট ক্রসপিসে লেগে ফেরে। দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করতে থাকে ইস্টবেঙ্গল। ৬৫ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইউসেফ। সুযোগ সন্ধানী ইউসেফ পাঁচ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে দেন এডমুন্ডের চমৎকার থ্রু পাস থেকে। এদিনের ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল বারবার প্রতিপক্ষের গোলের কাছে গিয়েও বল জালে জড়াতে পারছিলেন না।খেলার সংযোজিত মুহূর্তে সফলকাম হন তিনি। তাঁর বাঁ পায়ের প্লেসিং দলের তৃতীয় গোলটি এনে দেয়।।
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
Oplus_131072


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে