পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : একে একে নিভিছে দেউটি। বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক মনিশংকর মুখোপাধ্যায় চলে গেলেন। অত্যন্ত জনপ্রিয় বহু গ্রন্থের লেখক মনি শংকর মুখোপাধ্যায় শংকর নামেই সুপরিচিত ছিলেন। কিছুদিন আগেই বাড়িতে পড়ে গিয়েছিলেন। বয়স জনিত সমস্যা ছিলই। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর জনপ্রিয় লেখাগুলির মধ্যে অন্যতম চৌরঙ্গী, চরণরেখা তব, কত অজানারে। তার লেখা সীমাবদ্ধ ও জন অরণ্য কে চলচ্চিত্রায়িত করেছিলেন সত্যজিৎ রায়। শংকর নিজেই বলেছেন সাধারণ মানুষের কাছে তাঁকে ছড়িয়ে দিয়েছিলেন সত্যজিৎ। অধুনা বাংলাদেশের যশোরে জন্ম, দীর্ঘকাল বনগাঁর বাসিন্দা পরবর্তীতে চলে যান হাওড়ায়। দীর্ঘ অর্ধ শতাব্দী কালের বেশি তাঁর সাহিত্য জীবন।লেখক জীবনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক খ্যাতনামা লেখকদের সংস্পর্শে এসে তাদের প্রশংসা পেয়েছেন। সবচেয়ে প্রশংসিত হয়েছেন সাধারণ মানুষের কাছে। মূলত প্রাপ্তবয়স্কদের জন্য উপন্যাস ধর্মী লেখা লিখলেও কিশোর কিশোরীদের জন্য বেশ কিছু লেখা লিখেছেন। বিবেকানন্দকে নিয়ে তার বহু রচনা রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি লিখেছেন, “বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। ‘চৌরঙ্গী’ থেকে ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ থেকে ‘জনঅরণ্য’—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তাঁর সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”
চলে গেলেন শংকর
Oplus_131072


More Stories
প্রয়াত প্রাক্তন সাংসদ সুধাংশু শীল
টুটু বসু প্রয়াত
প্রবীণ মন্ত্রীর প্রয়াণ