Home » বিদায় জিন লজ

বিদায় জিন লজ

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৭ অগাস্ট  : যাঁরা অতীতের বিদেশি চলচ্চিত্রের খবর রাখেন, তাঁরা জানেন দ্যা ব্ল্যাক নাইট চলচ্চিত্রে জিন লজের অভিনয়ের কথা। ১৯৫৪ সালের লেডি লিনেট ঢাকা পড়ে গিয়েগিলেন তাঁর জ্যোতিতে। ব্রিটিশ অভিনেত্রী জিন লজ (Jean Lodge) ১৯৫৪ সালের বিখ্যাত মধ্যযুগীয় অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘দ্য ব্ল্যাক নাইট’ (The Black Knight)-এ রানি গুইনিভিয়ার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন। মঙ্গলবার ১০০ বছরে পা রেখেছিলেন অভিনেত্রী। জন্মদিনের পরেই চলে গেলেন রুপোরি পর্দার বিখ্যাত এই অভিনেত্রী। ১৯৪৯ থেকে ১৯৬৫ সালের মধ্যে তার অধিকাংশ চলচ্চিত্র, তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা তিরিশটির বেশি। ব্রান্ডি ফর দ্যা পার্সন – তাঁর আরেকটি বিখ্যাত চলচ্চিত্র। বিদায় জিন লজ, একটি অধ্যায়ের অবসান ।।

About Post Author