সময় কলকাতা, ২১ সেপ্টেম্বর : চলে গেলেন মিঠু মুখার্জী। বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে দুঃসংবাদ। প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের অন্যতম নায়িকা মিঠু মুখার্জী । সোমবার সকালে মিঠু মুখার্জী প্রয়াত হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্র শোকের ছায়া নেমে আসে টলিউড সহ তাঁর এককালের সহকর্মীদের কাছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৭১ সালে শমিত ভঞ্জের বিপরীতে শেষ পর্ব ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। বেশ কয়েকবছর দাপিয়ে অভিনয় করেন তিনি। স্বয়ংসিদ্ধা, মর্জিনা আবদাল্লা , মৌচাক সহ একাধিক অবিস্মরণীয় ছবিতে কাজ করেছেন তিনি যা আজও চলচ্চিত্র প্রেমীদের মনে অম্লান। বলিউডের চলচ্চিত্র খান দোস্ত ছবিতে হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। আটের দশকে প্রায় সাত বছর অন্তরালে থাকার পরে ১৯৯০ সালে কনোয়ালজিতের বিপরীতে আশ্রিতা ছবিতে তাকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। তাঁর প্রয়াণ একটি অধ্যায়ের অবসান।।
চলে গেলেন মিঠু মুখার্জী
Oplus_131072


More Stories
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী
আসছে ভুতু আয়া ভাগো
ট্রেন্ডিং ছবি! টাইম মেশিনে চেপে গন্তব্য আটের দশকে