সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্টইন্ডিজের ব্যাটিং বিপর্যয়। ১১ ওভারের মধ্যে ৭ উইকেট খুইয়ে বিপদে ওয়েস্ট ইন্ডিজ।পাওয়ার প্লে-র প্রথমদিকেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত শুরু করে প্রথম দুই ওভারের মধ্যে ২৯ রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা। মনে হচ্ছিল, কুড়ি ওভারে তিনশো রানের টার্গেট তাড়া করছে তারা। অতঃপর তৃতীয় ও চতুর্থ ওভারে দুটি করে উইকেট তুলে নিয়ে রাবাডা ও এনগিডি ওয়েস্ট ইন্ডিয়ানদের চপে ফেলে দেন । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্টইন্ডিজ জিতলে ভারতের বিপদ বাড়বে তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর ছিল এই ম্যাচের দিকে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল চার উইকেট ৫২। কেভিন বস সপ্তম ওভারে আর একটি উইকেট তুলে নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের রান দাঁড়ায় ৫ উইকেটে ৬০। শেষ খবর পাওয়া পর্যন্ত, ১১ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৮৩রান ।।
শুরুতেই ওয়েস্টইন্ডিজের ব্যাটিং বিপর্যয়, চটজলদি পড়ল ৭ উইকেট
Oplus_131072


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?