Home » পাকিস্তানের ভয়ঙ্কর প্রতিশোধ দেখল বাংলাদেশ

পাকিস্তানের ভয়ঙ্কর প্রতিশোধ দেখল বাংলাদেশ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ : পাকিস্তানের ভয়ঙ্কর প্রতিশোধ দেখল বাংলাদেশ। তিন ম্যাচের একদিবশীয় সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বিপর্যস্ত হলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১২৮ টানে হারিয়ে দিল পাকিস্তান। ফলে সিরিজের ফলাফল দাঁড়ালো ১-১। প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৭৪ রান করে অলআউট হয়ে যায়। অতঃপর নামে বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩২ ওভারে ২৪৩ রান তোলার লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ফেরেন প্রথম ম্যাচের নায়ক তানজিদ। ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ১১৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। লিটন দাস ও তৌহিদ হৃদয় ছাড়া বাংলাদেশের কোন ব্যাটসম্যান সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ম্যাচের নায়ক পাকিস্তানের তরুণ ব্যাটিং অলরাউন্ডার মাজ সাদাকাত। ওপেন করতে নেমে আক্রমণাত্বক ৭৫ রান করা ছাড়াও বল হাতে তিন উইকেট তোলেন তিনি। হ্যারিস রাউফ তোমার প্রত্যাবর্তনের ম্যাচে তিন উইকেট পান। সালমান আলী আগাও অর্ধশত রান করে বড় রান করার আগে রান আউট হয়ে যান এবং তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। তিনি খেলা চলাকালীন নন স্ট্রাইকার এন্ডে ক্রিজের বাইরে দাঁড়িয়ে বোলারকে বল তুলে নিতে সাহায্য করছিলেন এমন সময় বোলার ও বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাঁকে রান আউট করায় বিতর্ক জন্ম নিয়েছে। আইনত আউট ছিলেন সালমান আগা কিন্তু তাকে আউট করাটা জেন্টলম্যান স্পিরিট কিনা এনিয়েই বিতর্ক। এই ম্যাচে পাকিস্তান কামব্যাক করায় সিরিজের তৃতীয় ম্যাচের গুরুত্ব বেড়ে গেল ।

জারি ইরান বনাম ইজরায়েল-মার্কিন যুদ্ধ

পাকিস্তানের ভয়ঙ্কর প্রতিশোধ #পাকিস্তানবাংলাদেশসিরিজ

About Post Author