Home » জারি ইরান বনাম ইজরায়েল-মার্কিন যুদ্ধ

জারি ইরান বনাম ইজরায়েল-মার্কিন যুদ্ধ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ : যুদ্ধ জারি।আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স- গৌরবে নিধনকাহিনী বর্ণনা করে বলছেন, অনির্দিষ্টকাল পর্যন্ত হামলা (পড়ুন যুদ্ধ ) চালিয়ে যাওয়ার মত অস্ত্র মজুত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। বলাই বাহুল্য,২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ (মার্কিন) এবং ‘অপারেশন লায়নস রোর’ (ইসরায়েলি)  ১ মার্চ ২০২৬-এর আগেই , মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার  খবর পাওয়া গিয়েছে।। এই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম সীমায়।  খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান পশ্চিম এশিয়ার আটটি দেশের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে । এছাড়াও কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা (ফোরডো, ইসফাহান ও নাতাঞ্জ) মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গত কয়েক দিনের সংঘর্ষে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে বহু মানুষ নিহত হয়েছে এবং তেহরানে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রয়েছে । একটি স্কুলে হামলায় শিশু ও স্টাফ নিহতের ঘটনায় ইরান শোক দিবস পালন করছে।নিরাপত্তার কারণে দুবাই ও আবুধাবির মতো বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। মোটের উপর, পৃথিবী ভালো নেই, যুদ্ধ থামার লক্ষণ নেই ।।

About Post Author