Home » নেতাজির হাতে বিজেপির পতাকা, বিতর্ক

নেতাজির হাতে বিজেপির পতাকা, বিতর্ক

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : ভোট বড় বালাই। ভোটের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকেও হাতে নিতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির পতাকা। মালদায় নেতাজি স্ট্যাচুতে বিজেপির পতাকা গুঁজে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই   নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননা করার অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই ঘটনায় নেতাজির ঘোড়ার উপর উঠে নেতাজির হাতে প্রথমে লাগানো হয়েছিল বিজেপির পতাকা, পরে আবার প্রতিবাদ হওয়ায় বিজেপির পতাকা খুলে নেওয়া হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, অভিযোগ উঠেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবমাননার। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক এলাকায়।।

About Post Author