Home » সূর্যের মুম্বাইকে হারালো দিল্লি

সূর্যের মুম্বাইকে হারালো দিল্লি

সময় কলকাতা ডেস্ক, ৪ এপ্রিল : অসুস্থতার জন্য  ছিলেন না হার্দিক পান্ডিয়া, মুম্বাইয়ের অধিনায়কত্ব  করলেন সূর্য কুমার যাদব। হার্দিক হীন মুম্বাই ইন্ডিয়ান্সকে হেলায় হারালো দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে কোনও শব্দের অবকাশ নেই এবারের দিল্লি ক্যাপিটালস খুবই শক্তিশালী দল এবং চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। স্বদেশী ও বিদেশী চয়ন এতটাই ভারসাম্য যুক্ত যে আশুতোষ শর্মার মতো স্বদেশী প্লেয়ারকে বসে থাকতে হচ্ছে বাইরে। রঞ্জিত হতে সারা জাগানো বোলার আকিব নবী এখনো খেলার সুযোগ পাননি। মিচেল স্টার্ক দলে এসে গেলে লুঙ্গি এনগিদির মতো বোলার কে দলের বাইরে থাকতে হবে।আর এত তারকা খচিত দলে বিস্ফোরণ নিত্যনৈমিত্তিক বিস্ফোরণ  ঘটাচ্ছেন সমীর রিজভি। প্রথম ম্যাচের পরে এ ম্যাচেও করলেন বিস্ফোরক ৯০ রান। তাঁর ব্যাটিং সৌজন্যে কে এল রাহুল বা নীতিশ রানাদের ব্যর্থতা চোখে পড়ছে না। তাঁর সৌজন্যেই বুমরাকে সামলে ১১ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি। মুম্বাইয়ের হয়ে সূর্য কুমার যাদব ছাড়া ব্যাটে সেভাবে কেউ সাফল্য পাননি। অসামান্য ও গ্রেটেস্ট বুমরা ছাড়া  মুম্বাইয়ের বোলিং নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই।তবে এবার যে দিল্লী সব দলকেই বেগ নেবে তা নিয়ে কোথাও কিন্তু কোনও প্রশ্নচিহ্ন নেই।।

About Post Author