Home » বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাজস্থানের ঝড়

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাজস্থানের ঝড়

সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিল : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর সঙ্গে ১১ ওভারে ঝড় তুলছিলেন বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সয়াল, তাঁদের ঝড়ে এবং সন্দীপ শর্মা নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজস্থান ২৭ রানে জয় পেল । ১১ ওভারে ৩ উইকেটে ১৫০ রান তুলে মুম্বাইকে বড় রানের টার্গেট দেয় রাজস্থান। বৈভব ১৪ বলে ৩৯ করে ফিরে গেলেও ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থেকে যান যশস্বী। বুমরা এবং হার্দিক পান্ডিয়ার ৫ ওভারে ৪৯ রান উঠলেও বাকিদের বোলিংকে ক্লাবস্তরে নামিয়ে আনেন রাজস্থানের দুই তরুণ ওপেনার। পাল্টা ব্যাট করতে নেমে ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের নামিদামি তারকাদের  কেউই ব্যাট হাতে বড় রান পান নি।।

About Post Author