Home » প্রয়াত প্রাক্তন সাংসদ সুধাংশু শীল

প্রয়াত প্রাক্তন সাংসদ সুধাংশু শীল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ মে : ১৯৬৩ সাল থেকে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে। কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে মেয়র পারিষদ হয়েছিলেন। মেয়র পারিষদ থাকাকালীনই জোড়াবাগান কেন্দ্র থেকে সিপিএমের বিধায়ক এবং বিধায়ক থাকাকালীনই ২০০৪ সালে কলকাতা উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। সেবার হারিয়ে দিয়েছিলেন সোমেন মিত্রকে। সিগারেটে অকৃত্রিম ভালবাসা ছিল, আগ্রহ ছিল আন্তর্জাতিক ব্যবসায়। শেষ কয়েক বছরে অনেক কিছু ছাড়তে হয়েছিল জোড়াবাগানের প্রবীণ বামপন্থী রাজনীতিবিদকে, এবার সবকিছু ছেড়ে নিজেই পাড়ি দিলেন না-ফেরার দেশে। বৃহস্পতিবার সকালে প্রয়াত হন তিনি, বয়স হয়েছিল ৮১। রাজনীতির জগতে আক্ষরিক অর্থেই ইন্দ্রপতন ।।

About Post Author