সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশনামা। চাকরি বাতিল মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত অন্তর্বর্তীকালীন নির্দেশ বা স্থগিতাদেশ জারি হচ্ছে না। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া আবার শুরু হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এও জানিয়েছেন, ” যাঁরা আমাদের বাচ্চাদের ভবিষ্যত গড়ছেন, তাঁদের সেই যোগ্যতামান আছে কিনা, তা নিশ্চিত করতে হবে।’। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পড়ুয়াদের ভবিষ্যৎ যাদের হাতে তাঁদের পাঠ দানের সঠিক যোগ্যতা আছে কিনা এবং যারা শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলবেন তাঁরা সঠিকভাবে প্রশিক্ষিত কিনা তা সুপ্রিম কোর্ট সুনিশ্চিত করবে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের তরফ থেকে তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ , সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ সে খারিজ করেন। তারপর সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়।অতঃপর সুপ্রিম কোর্টের তরফ থেকে এদিন মামলা গ্রহণ করে মামলার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।।
৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল : মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট


More Stories
হাইকোর্টে মমতা, মমতাকে ঘিরে চোর স্লোগান
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?