সময় কলকাতা ডেস্ক, ১৯ মে :গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যায়। গরু এবং গোবরের আশ্চর্য গুণ ও ক্ষমতা সম্পর্কে আরও একবার নিজের ধারণা জানালেন রাজ্যের বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি মঙ্গলবার কাঁকুড়গাছিতে এক চা চক্রে দাবি করেন, ‘‘গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যেতে পারে”। তাঁর কথায়, “গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালেই রক্তচাপ দ্রুত নেমে আসে।’’ তিনি নিজে চিকিৎসক না হলেও তাঁর গরুর গুণপনা সংক্রান্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মঙ্গলবার গোশালার মালিকদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। একই দিনে দিলীপ ঘোষ উত্তর কলকাতায় চা চক্রে হাজির অন্যান্যদের সঙ্গে তার গরু সংক্রান্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। তিনি এও বলেন, গোবরের ও আশ্চর্য গুণ রয়েছে। মন্ত্রী জানান, ফুলে থাকা অংশে গোবর লাগানোর পরে তার এক আত্মীয়ের স্ফীত হয়ে থাকা অংশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। উল্লেখ্য, বছর সাতেক আগে গরুর দুধে সোনা আছে তত্ত্ব তুলে ধরার পরে সমালোচনায় ব্যথিত হয়েছিলেন দিলীপ ঘোষ। সে সময় তিনি বলেছিলেন গরুর প্রশংসা যারা সহ্য করতে পারেন না গোমাতা তাদের ক্ষমা করে দিন । গরুর বিবিধ গুণের তত্ত্ব থেকে মন্ত্রী হওয়ার পরেও যে তিনি সরে আসেননি তা আরো একবার তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরলেন দিলীপ ঘোষ।।
গরুকে আদর করলে ব্লাড প্রেসার কমে যাবে, দাবি দিলীপ ঘোষের


More Stories
ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উদ্ভব
রাজ্যে সপ্তম পে কমিশনে সিলমোহর, কত হতে পারে বর্ধিত বেতন? বকেয়া ডিএ কবে?
৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল : মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট