সময় কলকাতা ডেস্ক, ২২ মে : দেশের দু-একটি শহরে পেট্রোলের দাম কমলেও দেশের মহানগরগুলিতে তেলের দাম অপরিবর্তিত। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একটানা ওঠা-নামার পরে ভারতেও তেলের দাম ওঠে নামা করছে। এদিন নয়ডা ও জয়পুরে সস্তা হয়েছে পেট্রোল। তবে বাকি দেশে লিটার প্রতি তেলের দাম অপরিবর্তিত থেকে গিয়েছে অথবা নামেমাত্র পরিবর্তিত হয়েছে। শুক্রবার আবার তেলের দামে সংশোধন লক্ষ্য করা গিয়েছে যেখানে ডিজেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। । কলকাতায় পেট্রোলের দাম চার পয়সা লিটার প্রতি কমেছে। তবে ডিজেলের দাম লিটার প্রতি ৯৪ পয়সা করে বেড়েছে। অধিকাংশ মহানগরেই ডিজেলের দাম লিটার প্রতি প্রায় এক টাকা করে বেড়েছে।হায়দ্রাবাদে সম্প্রতি নরেন্দ্র মোদি তেল ব্যবহারের ক্ষেত্রে কঠোরতার নীতি অবলম্বনের আহ্বান করার পরে দুবার তেলের দাম পরিবর্তিত হয়েছে। এবার সামান্য পরিবর্তন আসলেও তা উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় হ্রাস নয়। দেখে নিন শুক্রবার ভারতে তেলের দাম কোথায় কী!
এদিন পেট্রোলের সংশোধিত দাম ও পাশাপাশি মূল্য পরিবর্তন
দিল্লি ₹৯৮. ৬৪ ০. ০০
কলকাতা ₹১০৯. ৬৬ -০. ০৪
মুম্বাই ₹১০৭. ৫৫ -০. ০৪
চেন্নাই ₹১০৪. ৫১ -০. ০৬
গুরগাঁও ₹৯৯.৫১ ০.০০
নয়ডা ₹৯৮.৪৯ -০.৪২
বেঙ্গালুরু ₹১০৭. ১২ ০. ০০
ভুবনেশ্বর ₹১০৭.১২ ০.০০
চণ্ডীগড় ₹৯৮. ১২ ০. ০০
হায়দ্রাবাদ ₹১১১. ৮৪ ০. ০০
জয়পুর ₹১০৮.৮১ -০.৫৯
লখনউ ₹৯৮.৪৫ +০.০৫
পাটনা ₹১০৯.৮৯ +০.০২
তিরুবনন্তপুরম ₹১১১. ৭১ ০. ০০
উল্লেখ্য, ১৯ মে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতা সহ বিভিন্ন মেট্রোতে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা বাড়ানো হয়েছিল। ১৫ মে লিটার প্রতি ৩ টাকা বৃদ্ধি পেয়েছিল।
শহর অনুযায়ী আজ ডিজেলের দাম
(পাশাপাশি মূল্য পরিবর্তন)
নয়াদিল্লি ₹৯১.৫৮ +০.৯১
কলকাতা ₹৯৬.০৭ +০.৯৪
মুম্বাই ₹৯৪.০৮ +০.৯৪
চেন্নাই ₹৯৬.১৩ +০.৮৮
গুরুগ্রাম ₹৯২.০১ +১.০৭
নয়ডা ₹৯৮.৯১ +০.৮২
বেঙ্গালুরু ₹৯৫.০৪ +০.৯৪
ভুবনেশ্বর ₹৯৬.৮৩ +০.৭২
চণ্ডীগড় ₹৮৬.০৯ +০.৮৪
হায়দ্রাবাদ ₹৯৯.৯৫ +০.৯৯
জয়পুর ₹৯৩. ৮১ +০. ৯১
লখনউ ₹৯১. ৭২ +০. ৭১
পাটনা ₹৯৬.১১ +১.১৪
তিরুবনন্তপুরম ₹১০০.৫৯ +১.২১


More Stories
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!
জমিজট কাটাতে ও কাঁটাতার দিতে গুরুদায়িত্ব নন্দিনীকে