দীপ সেন, সময় কলকাতা : অভিনেতা পরমব্রত ও অভিনেত্রী স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ। ২০২১ সালে তারা রাজনৈতিকভাবে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এই অভিযোগ তুলেই অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত,২০২১ সালে বিজেপির পরাজয়ের পরে সামাজিক মাধ্যমে লেখা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বক্তব্য এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সমর্থন সূচক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের হলো বারাসাত থানায়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পরে পরমব্রত সামাজিক মাধ্যমে লিখেছিলেন ” বিশ্ব রগড়ানি দিবস” পালনের কথা। অভিনেত্রী স্বস্তিকা সেই মন্তব্যকে সমর্থন করেছিলেন। ২০২৬ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই ২০২১ সালে পরমব্রত- স্বস্তিকার আপত্তিকর মন্তব্য নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অতঃপর একাধিক থানায় আইনগতভাবে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।উস্কনিমূলক বক্তব্য ছিল ২০২১ সালের বিতর্কিত পোস্টে এই অভিযোগে শনিবার বারাসাত থানায় লিখিত অভিযোগ করলেন সনাতনী প্রচার এবং প্রসারের সভাপতি হরিচাঁদ বিশ্বাস। তিনি গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু বিচার এবং গ্রেফতারের দাবি জানিয়ে এদিন বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন।।
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
Oplus_131072


More Stories
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের
আদালতে যাওয়ার সময় প্রশাসনকে তীব্র আক্রমণ অরুণ ভৌমিকের
পুলিশের জালে বারাসাতের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিক