সানি রায়, সময় কলকাতা, ২৫ মে : “মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল -সেই খেলাতে সেরা আমাদের ইস্টবেঙ্গল ” – এ যেন লাল হলুদ সমর্থকদের প্রাণের কথা। ইস্টবেঙ্গল আর ইলিশ যেন সমার্থক আর তাই উত্তরবঙ্গের ধূপগুড়িতে ইস্টবেঙ্গল-প্রেমীদের আইএসএল জয়ের উদযাপন কার্যত ইলিশ উৎসবের মধ্যে দিয়ে।

দীর্ঘ ২২ বছর প্রতীক্ষার পর ভারত সেরার খেতাব। বছর দুয়েক আগে ওড়িশায় সুপার কাপ জয় ছাড়া ভারত সেরা হওয়ার কোন টুর্নামেন্ট জেতে নি ইস্টবেঙ্গল। আইএসএল ছিল অধরা। এবার আইএসএলের রং লাল হলুদ হওয়ার পরে উৎসবের জোয়ার লেগেছে, দক্ষিণ থেকে উত্তর- সমর্থকরা ভাসছেন আনন্দে। চ্যাম্পিয়ন হওয়ার শুভলগ্নে বৃহস্পতিবার ইন্টার কাশী বধ করার চারদিন পরেও উদযাপনের রেশ। ইলিশ মাছ ভাত দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ভারত সেরা হওয়ার উদযাপন লাল হলুদ বিগ্রেড ধূপগুড়ি ফ্যান ক্লাবের।লাল হলুদ বিগ্রেড ধূপগুড়ি ফ্যান ক্লাবের সমর্থকরা আই এস এল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের জয় বড্ড প্রতীকী।।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?