সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : ফারাক ছিল অনেকটাই। ফিফা ৱ্যাঙ্কিং-এ জামাইকা ৭১ নম্বরে আর ভারতের স্থান ১৩৬ নম্বরে। তবে একদম অনভিজ্ঞ জুনিয়র ছেলেদের নিয়ে ইউনিটি কাপে খেলতে এসেছিল জামাইকা। তবুও ধারে ও ভারে অনেকটাই এগিয়ে তারা, অন্যদিকে ভারতেরও প্রথম সারির অনেক প্লেয়ারই দলে নেই। মোহনবাগান সাত জন খেলোয়াড় কে পাঠায়নি। চোটের জন্য আসেন নি আনোয়ার। খেলার ৫৮ মিনিটে চোট পেয়ে উঠে যান ভারতের তারকা স্ট্রাইকার রায়ান উইলিয়ামস।। তাসত্বেও সাধ্যমত লড়ল ভারত। ইউনিটি কাপের সেমিফাইনাল ম্যাচে দু গোলে হেরে এখন ভারতের লড়াই তৃতীয় স্থানের জন্য জিম্বাবুয়ের বিরুদ্ধে।
লন্ডনে ইউনিটি কাপের সেমিফাইনালে এদিন ভারতের গোলের বিশেষ সুযোগ তৈরি না করতে পারার কারণ তারা অনেকটাই রক্ষণাত্মক খোলসে নিজেদের আটকে রেখেছিল। তারমধ্যে খেলার শুরুতেই গোল খেয়ে যায় মেন ইন ব্লু । গোলদাতা কোর্টনি ক্লার্ক। অতঃপর ভারত বাধ্য হয়ে রক্ষণে মনোযোগী হয়। দ্বিতীয়ার্ধে ভারত গোল শুধু মনোযোগী হলেও জামাইকার খেলোয়াড়দের পায়ে পায়ে বল বেশি ঘুরছিল। খেলার ৭৯ মিনিটে জামাইকার হয়ে অনবদ্য গোল করে ডিকশন খেলার ভাগ্য অনেকটাই নিশ্চিত করে দেন। খেলার শেষদিকে খালিদ জামিল দলে বেশ কয়েকটি বদল করেন। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রিকি সাবং, সানন ও বিক্রম প্রতাপ সিং গতি দিয়ে জামাইকার ওপরে চাপ তৈরি করার চেষ্টা করলেও সেভাবে গোলের সুযোগ তৈরি হয়নি। তবুও বলতে হবে ভারত বিনা যুদ্ধে হার মানে নি এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছে।।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী