সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : আইপিএলে প্লে অফে পৌঁছে গিয়েছে রাজস্থান। এবারের আইপিএলে মিশ্র পারফরমেন্স দেখালেও শেষ ম্যাচে জয়ের জেদ তাদের সুপার ফোরে তুলল। মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে কেউ ব্যাট হাতে তিরিশের গন্ডি পার হতে পারেন নি। ধ্রুব জুরেল করেছিলেন সর্বাধিক ৩৮, এছাড়া আর্চার করেন ৩২ তবুও ২০৫ রান তুলে ফেলে রাজস্থান কারণ প্রায় সবাই ব্যাট হাতে কিছু না কিছু অবদান রাখেন।অন্যদিকে মুম্বাই দলের হয়ে সূর্য কুমার যাদব চেষ্টা করলেও উইল জ্যাকস ও পান্ডিয়া ছাড়া কারো সাহায্য পাননি। সারা মরশুম জুড়েই মুম্বাইয়ের তারকাদের গ্রাফ নিম্নগামী। মুম্বাইয়ের জয়ের দিকে তাকিয়ে থাকা পাঞ্জাব ও কলকাতার স্বপ্ন শেষ হয়ে যায় মুম্বাইয়ের ব্যাটিং ব্যর্থতায়। বল হাতেও রবিবার দুর্দান্ত জোফরা আর্চার। রাজস্থান এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের।।
চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে রাজস্থান
Oplus_131072


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল
শুরুতেই ধাক্কা,গোল খেয়ে বসেছে ইস্টবেঙ্গল