Home » ভোট পাওয়ার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়নি, বললেন মিঠুন

ভোট পাওয়ার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়নি, বললেন মিঠুন

সময় কলকাতা ডেস্ক, ৩০ মে : ভোট পাওয়ার জন্য বিজেপির তরফে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়নি, বললেন মিঠুন চক্রবর্তী। তিনি এও বললেন, ফর্ম দেখে এত হইচই করার কিছু নেই। “অন্য রাজ্য থেকে এরকম ফর্ম এনে দেখুন একদম এক (এক্সাক্টলি সেম )।” অন্নপূর্ণা ভাণ্ডারের বারো তেরো পাতার ফর্ম দেখে যারা হইচই করছেন তাঁদের বিরত হতে উপদেশ চলচ্চিত্র-অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। তাঁর মন্তব্য, এরফলে কেবলমাত্র যোগ্য-রাই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। উদাহরণ টেনে তিনি বলেছেন, তাঁর চেনা এরকম ডাক্তার রয়েছেন যার রোজগার দু লক্ষ টাকা অথচ ডাক্তারের স্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নিয়ে থাকেন। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করে মিঠুন বলেন, তিনি তো ভোট পাওয়ার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প করেছিলেন। বিজেপি ভোট পাওয়ার জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করেনি।।

About Post Author