Home » রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে

রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে

Oplus_131072

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৮ মে : রাজনৈতিক সংঘর্ষে বারাসাত রণক্ষেত্রের চেহারা নিল বুধবার মধ্যরাতে।দফায় দফায় সংঘর্ষ হল। আক্রান্ত হলেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি রাজীব পোদ্দার, তাঁর অবস্থা সংকটজনক । তাকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বিজেপির উচ্চ নেতৃত্ব ঘটনার দায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ওপরে চাপালেও দলের অন্য সূত্র থেকে দাবি করা হয়েছে যে, আদি ও নব্য বিজেপির সংঘর্ষ থেকেই বারাসাত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এদের সঙ্গে কিছু সমাজবিরোধীদের এদিনের ঘটনায় যোগসূত্র থাকলেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Oplus_131072

এদিন রাতে প্রথমে সংঘর্ষ হৃদয়পুরে বাঁধলেও পরে তা বারাসাতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। চলে খণ্ডযুদ্ধ।  বিজেপি নেতা রাজীব পোদ্দার ছাড়াও বিজেপির একাধিক কর্মী -সমর্থক আহত। পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে, কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ সময়মতো এসে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেনি।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাংশ এবং আক্রান্ত বিজেপি নেতা-কর্মীদের বক্তব্য থেকে স্পষ্ট যে এই খণ্ডযুদ্ধ বিজেপির গোষ্ঠী সংঘর্ষের ফল। আক্রান্তদের অনেকেই জানিয়েছে, যারা একদা তৃণমূল করত তারাই এখন বিজেপি হয়ে আদি বিজেপি কর্মীদের ওপরে হামলা চালাচ্ছে।অভিযোগ উঠছে আদি বিজেপি ও নব্য বিজেপির সংঘর্ষের ফলশ্রুতি  এদিনের সংঘর্ষ। যেখানে গোলমাল এর সূত্রপাত সেই হৃদয়পুরের বাসিন্দা  সত্য সাহা ও কৃষ্ণ দাস সহ একাধিক বিজেপি সমর্থক জানিয়েছে, পঞ্চু দাস ও তার দুই ছেলে রিন্টু পিন্টু সহ একাধিক সমাজ বিরোধী এখন বিজেপির সমর্থক হয়ে তাদের মত পুরনো বিজেপি কর্মীদের ওপরে চড়াও হয়েছে।বৃহস্পতিবার ভোর হওয়ার আগে পর্যন্ত উত্তেজনা মেটেনি। উত্তেজনা মেটাতে বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জী দফায় দফায় পুলিশের সঙ্গে কথা বলছেন।.

About Post Author