সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : পাক অধিকৃত কাশ্মীরে নির্বিচারে গুলি চালিয়েছে পাক সেনা। সূত্রের খবর অনুযায়ী গুলিতে মৃত অন্তত ৩০,আহত ২০০ – র অধিক। কেন এই গুলিবর্ষণ? জানা গিয়েছে, সম্প্রতি এই অঞ্চলটির সরকার জে এ এ সি -নামক সামাজিক রাজনৈতিক-নাগরিক জোটের বিরুদ্ধে দমন নীতি নেওয়াতেই এই বিপত্তি। উল্লেখ্য জেএএসি নামক Jammu Kashmir Joint Awami Action Committee (JAAC)-কে নিষিদ্ধ ঘোষণা করেছে।
পাক অধিকৃত কাশ্মীরে (আজাদ জম্মু ও কাশ্মীর) জেএএসি (JAAC) হলো ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (Jammu Kashmir Joint Awami Action Committee) কোনো ঐতিহ্যবাহী বা প্রচলিত রাজনৈতিক দল নয়, বরং এটি ব্যবসায়ী, আইনজীবী, ছাত্র এবং সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত একটি তৃণমূল স্তরের সামাজিক-রাজনৈতিক নাগরিক সমাজ জোট (Civil Society Coalition)। এই সংগঠনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হল যে এদের আন্দোলনের মূল কারণ সাধারণত মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদার উল্লেখ। সস্তা গমের আটা, বিদ্যুতের বর্ধিত বিল এবং আঞ্চলিক করের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার আদায়ে ২০২২-২৩ সাল থেকে এই জোটটি তীব্র গণ-আন্দোলন ও ধর্মঘট পরিচালনা করে আসছে। এদের রাজনৈতিক অবস্থান প্রথাগতভাবে ভিন্ন। প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা ক্ষমতার উদ্দেশ্যে রাজনীতি করে না। তবে পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করতে এই জোটের ব্যাপক জনসমর্থন রয়েছে। এক সমাজকর্মীর দেহের কাছে সাধারণ মানুষের ভোট হতেই বিপত্তির সূত্রপাত। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, চাপা উত্তেজনা রয়েছে।।


More Stories
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু