সময় কলকাতা ডেস্ক, ২২ জুন : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য একবারে কমিয়ে আনা না গেলেও আস্তে আস্তে তা বিভিন্ন অর্থনৈতিক বৃদ্ধির মাধ্যমে কমিয়ে আনা হবে। সেই পথ ধরেই এগোলো নতুন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গ সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১লা অক্টোবর থেকে ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হোলো।
নতুন পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করা হয়েছে, যা ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। সরকারি চাকরিতে ১ লক্ষ নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে। এছাড়াও, ‘অন্নপূর্ণা যোজনা’র জন্য ৩৬,০০০ কোটি টাকা এবং পর্যটন শিল্পের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বেকারত্ব দূর করতে সরকারি চাকরিতে ১ লক্ষ নতুন নিয়োগের প্রস্তাবের পাশাপাশি রাজ্য সরকার সিঙ্গুরসহ রাজ্যের অন্যান্য প্রান্তে শিল্প ফেরাতে এবং কর্মসংস্থানমুখী আধুনিক অর্থনীতির দিশা দেখাতে বিশেষ রোডম্যাপ তৈরি করছে। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে পর্যটন শিল্পের ওপরে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।।


More Stories
নতুন বাজেটে কতটা খুশি রাজ্য সরকারি কর্মীদের সংগঠন?
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?
ডিএ এবং বেতনবৃদ্ধি, সরকারি কর্মীদের নিয়ে রাজ্য কী বলছে?