দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৪ জুন : বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা বারাসাতের তৃণমূল পরিচালিত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখার্জীর বাড়িতে ইঁট বৃষ্টি ও ডিম নিক্ষেপ সহ হামলা। ঘটনার সময় কাউন্সিলর ও প্রাক্তন পুরপ্রধান বারাসাতে ছিলেন না, তিনি চিকিৎসা সংক্রান্ত একটি কারণে কলকাতায় ছিলেন বলেই জানা গিয়েছে। জনরোষ নাকি দুষ্কৃতীদের আক্রমণ তাও স্পষ্ট নয়। এই হামলার সঙ্গে কারা জড়িত জানা না গেলেও ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে,যেখানে কয়েকজনকে ইঁট ছুড়তে দেখা গিয়েছে।আক্রমণকারীরা হামলার সময় “চোর” স্লোগান দেয়। ইঁট মেরে অশনি মুখার্জীর বাড়ির কিছু কাঁচের জানলা ভেঙে দেওয়া হয়। পচা ডিম নিক্ষিপ্ত হয় ( সময় কলকাতা ভাইরাল ভিডিওটি সত্যতা যাচাই করেনি। ) তৃণমূল নেতার পরিবারের পরিচারিকা জানিয়েছেন, তিনি শুনেছেন কয়েকজন এসে আচমকাই হামলা চালায়। বিজেপির বিধায়ক শঙ্কর চ্যাটার্জী যিনি রাজনৈতিক হামলা ও ডিম-থেরাপির বিরোধী শমীক ভট্টাচার্য ঘনিষ্ঠ, তিনি আজ বিধানসভায় ছিলেন, তাঁর সঙ্গেও যোগাযোগ করা যায়নি। বিজেপি এই ঘটনার দায় নেয়নি। জনরোষ নাকি ব্যক্তিগত শত্রুতা তাও জানা যায়নি। ফোনে অশনি মুখার্জীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি ঘটনাটি শুনেছেন তবে বারাসাত না ফিরে বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না।।
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখার্জীর বাড়িতে হামলা, ডিম নিক্ষেপ
Oplus_131072


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
আবার বিক্ষোভ বারাসাত পুরসভায়, কাজ করা অসম্ভব বলছেন চেয়ারম্যান
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ