পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৪ জুন : সৃজন শব্দের অর্থ সৃষ্টি, নির্মাণ বা রচনা। পুরানে কথিত আছে, ধ্বংসের পরেই সৃষ্টি নির্মাণ বা রচনা হয়। নতুন বিজেপি সরকার বারবার বলে এসেছে, তৃণমূল সরকারের আমলে শিল্প ও শিল্প সম্ভাবনা শুধুই ধ্বংস হয়েছে। শিল্প-বান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে উদ্যোগী বিজেপি সরকার। শিল্পমন্ত্রী তাপস রায় সেরকম বার্তাই দিয়েছেন। বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি সেই লক্ষ্যে, শিল্প তথা সৃজনের লক্ষ্যে একটি উদ্যোগী পদক্ষেপ নিলেন বারাসাতের বুকে। ২৩ বিঘা জমির ওপরে গড়ে উঠতে চলেছে সৃজন গার্মেন্ট পার্ক। নতুন সরকার গড়ে ওঠার মাত্র ৪৭ দিনের মধ্যে উত্তর ২৪ পরগনার বারাসাতে দেখা দিয়েছে বড় মাপের শিল্প সম্ভাবনা। দশ হাজার মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি। সৌজন্যে,সৃজন গার্মেন্ট পার্ক ও বারাসাতের বিজেপি বিধায়ক শংকর চ্যাটার্জী।
বুধবার বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জী ও সৃজন গার্মেন্ট পার্কের আধিকারিকরা দীর্ঘক্ষণ বৈঠক করেন, খতিয়ে দেখেন শিল্প সম্ভাবনা। শঙ্কর চ্যাটার্জীর সঙ্গে ছিলেন বারাসাত বিজেপি সাংগঠনিক জেলার শীর্ষ নেতা দীপ্ত লস্কর। শঙ্কর চ্যাটার্জি জানিয়েছেন , “তৃণমূল আমলে কাজের পরিবেশ ছিল না। একের পর এক শিল্প বন্ধ হয়েছে। বর্তমান সরকার শিল্প বান্ধব, সবকা সাথ -সবকা বিকাশ হওয়ার পথে একের পর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে চলেছে। বারাসাতে ঘটবে অসংখ্য মানুষের কাজের সুযোগ, যার একটি অঙ্গ সৃজন গার্মেন্টস পার্কের বারাসাতে বস্ত্র বিপণনের হাব।”
সৃজন গার্মেন্ট পার্কের হয়ে জেনারেল ম্যানেজার সায়ন ভট্টাচার্য জানিয়েছেন, হাওড়া সহ তাদের একাধিক জেলায় বিভিন্ন সম্ভাবনাময় বাণিজ্যিক ও বস্ত্র প্রকল্প ও হাব রয়েছে। বারাসাতের সৃজন গার্মেন্ট পার্কেও বহু নামী দামী বস্ত্র সংস্থার কারখানা ও আউটলেট হবে, হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান – জানিয়েছেন সায়ন ভট্টাচার্য। তাঁরা ইতিপূর্বে শিল্প মন্ত্রী তাপস রায়ের সঙ্গে কথা বলেছেন, বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জির সঙ্গেও তাঁদের ইতিবাচক আলোচনা হয়েছে, বিধায়কের সঙ্গে বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন সায়ন ভট্টাচার্য। সবমিলিয়ে, সুস্পষ্ট ইঙ্গিত -শিল্পবান্ধব বিজেপি সরকারের শিল্প- সম্ভাবনার প্রতিশ্রুতির রূপায়নের দরজা খুলছে বারাসাতেও।


More Stories
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
আবার বিক্ষোভ বারাসাত পুরসভায়, কাজ করা অসম্ভব বলছেন চেয়ারম্যান
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ