সময় কলকাতা ডেস্ক, ২৬ জুন : বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের রাতলাম জেলার হাতনারা গ্রামে মহরমের মিছিল চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা।মহরমের একদিন আগে গ্রামে তাজিয়া তোলার সময় এই দুর্ঘটনা ঘটে।একটি তাজিয়া হাই-টেনশন পাওয়ার লাইনের সংস্পর্শে এসে অন্তত ১০ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এঁদের মধ্যে তিনজন যুবক নিহত ও অন্তত সাতজন আহত।ঘটনাটি ঘটেছে পিপলোদা থানার সীমানার অধীনে, যেখানে প্রায় দুশো জন লোক ধর্মীয় মিছিলের জন্য জড়ো হয়েছিল।পুলিশের মতে, তাজিয়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি ওভারহেড লাইভ বিদ্যুতের লাইন স্পর্শ করে, যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয় অনেকে এবং বেশ কয়েকজন অংশগ্রহণকারী দগ্ধ হয়। ঘটনাটি আতঙ্ক ছড়ায়, স্থানীয় লোকেরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আহত সাতজনের মধ্যে কয়েকজনের অবস্থা ও তাঁরা চিকিৎসাধীন বলেই সূত্রের খবর ।।
মহরমের তাজিয়া ওভারহেড তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩
Oplus_131072


More Stories
শেখ শাহজাহান মামলার গাড়ি দুর্ঘটনা : গ্রেফতার ২
নিউটাউনে পথ দুর্ঘটনা, পর পর সাতজনকে ধাক্কা মারল গাড়ি
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?