সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর :শাহজাহান মামলার গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত তদন্তে নামা পুলিশের হাতে গ্রেফতার ২।
সন্দেশখালির বয়রামারির শেখ শাহজাহানের মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর তদন্তে এবার গ্রেফতার ২। দুর্ঘটনার তিনদিন পরে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃত উত্তম সরদার ও রুহুল কুদ্দুসের সঙ্গে শেখ শাহজাহানের সংস্রব রয়েছে বলেই সূত্রের খবর ।
ধৃতদের বসিরহাট জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। রুহুল কুদ্দুসকে গ্রেফতার করেছে রাজবাড়ী ফাঁড়ির পুলিশ। তাকে সরবেড়িয়া থেকে আর উত্তম সর্দারকে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানার হাতিশালা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, মূল সাক্ষীর গাড়ি দুর্ঘটনায় ওই সাক্ষীর ছেলে ও গাড়ির চালক নিহত হয়েছেন। এই ঘটনাটিকে একটি ষড়যন্ত্রমূলক খুন জানিয়েছিলেন ভোলা ঘোষ, যিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল ও ইডি (Enforcement Directorate) আধিকারিকদের উপর হামলার একাধিক মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। একদা শাহজাহান ঘনিষ্ঠ ভোলা ঘোষ প্রশাসন মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখছেন। কাঁদতে কাঁদতে তিনি এদিন বলেন, প্রকৃত দোষীর নিশ্চয়ই স্বরূপ উদ্ঘাটন হবে। তিনি অকপটে স্বীকার করলেন, দুর্ঘটনার কয়েকদিন আগে থেকেই তার উপরে নজরদারি চলছিল এমনটাই তিনি জেনেছেন। একাধিক দুষ্কৃতি তার গতিবিধির উপরে নজর রাখছিল। তিনি প্রশ্ন করেছেন, শেখ শাজাহানের বিরুদ্ধে সিবিআই কে তথ্য দেওয়া কি অপরাধ যে তাঁর ছেলেকে প্রাণ খোয়াতে হল?
আরও পড়ুনবিজেপি কর্মী খুনে শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্ত
শাহজাহান মামলার গাড়ি দুর্ঘটনা #শাহজাহান মামলার গাড়ি দুর্ঘটনা


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?