সময় কলকাতা ডেস্ক, ১ জুলাই : জনস্বাস্থ্য কারিগরি (PHE) এবং পূর্ত (PWD) দপ্তরের পূর্ণমন্ত্রী অজয় কুমার পোদ্দার বিশেষ নজর দিয়েছেন পূর্ত দপ্তরের জাতীয় সড়ক শাখার দিকে, চোখ তাঁর দফতরের বিবিধ উন্নয়নে । আর সেদিকে মনোযোগী মন্ত্রী পূর্ত (সড়ক) দপ্তরের জাতীয় সড়ক শাখার প্রকল্পসমূহ নিয়ে পর্যালোচনা সেরেছেন বৈঠক ।মঙ্গলবার নবান্নে পূর্ত (সড়ক) দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পূর্ত (সড়ক) দপ্তরের জাতীয় সড়ক শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারের পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি নিয়ে বিস্তারিত প্রেস বিবৃতি দেওয়া হয়। বলা হয়েছে,বৈঠকে পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)-এর অধীনে চলমান বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের অবস্থা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে । নির্মাণাধীন প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ বৈঠকে আলোচ্য বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল।এছাড়াও, বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) পর্যায়ে থাকা নতুন গ্রিনফিল্ড জাতীয় সড়ক প্রকল্পগুলি নিয়েও বিস্তৃত আলোচনা হয়। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন এবং রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।বৈঠকে আগামী পাঁচ বছরের জন্য দপ্তরের ভিশন ও উন্নয়নমূলক রোডম্যাপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আধুনিক, নিরাপদ ও উন্নত সড়ক অবকাঠামো গড়ে তোলা, উন্নত সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন , সমস্ত প্রকল্পের নিয়মিত ও কার্যকর পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে।। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত (সড়ক) দপ্তরের সচিব অন্তরা আচার্য এবং জাতীয় সড়ক শাখার অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।।


More Stories
ধর্মতলায় শহীদ দিবস পালনের অনুমতি নেই
সিভিল ডিফেন্স ফাইটারদের সংগ্রামী স্বপ্ন দিশা পাচ্ছে
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ