সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : ৩৪ বছর বয়সটা এমন কিছু নয়, মেসি রোনাল্ডোর সঙ্গে একডাকে উচ্চারিত হত তাঁর নাম- যাঁরা তাঁর চেয়ে বয়সে অনেকটাই বড় এবং তাঁরা এখনও খেলছেন ।তবুও নিজেই থেমে গেলেন নেইমার।
চোট আঘাত কুরে কুরে গ্রাস করছিল, এবারের বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে অল্প সময়ের জন্য খেলতে নেমেছিলেন তিনি। বিদায়ের শেষ মুহূর্তে পেনাল্টিতে একটি গোলও করলেন। তবুও ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান সমাপ্তির সাথে সাথে নিজের আন্তর্জাতিক ফুটবল জীবনে ইতি টানলেন নেইমার।
আর ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে না তাঁকে।বর্ণময় ফুটবল জীবনের পরিসমাপ্তি।১৬ বছরের ব্রাজিলের হয়ে ফুটবল , ১৩০ ম্যাচে ৮০ গোল – আন্তর্জাতিক ফুটবল জীবন এখন অতীত।” ইট ইস নাউ ওভার”- বিশ্বকাপে নরওয়ের কাছে ১-২ গোল দলের পরাজয়ের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন নেইমার।।
আরও পড়ুন নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ, হালান্ডের জোড়া গোল


More Stories
নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ, হালান্ডের জোড়া গোল
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের মহিলা বিচারপতি, মাঠের দুর্গা