Home » নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ, হালান্ডের জোড়া গোল

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ, হালান্ডের জোড়া গোল

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৬ জুলাই : ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ। স্বপ্নভঙ্গ!’নরওয়ের কাছে হেরে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শেষ করল ব্রাজিল। নাঃ, একদম ফ্লুক নয়! যোগ্য দল হিসাবেই ২-১ গোল ব্রাজিলকে পর্যুদস্ত করল নরওয়ে । হালান্ড দিলেন জোড়া গোল, শেষ মুহূর্তে পেনাল্টিতে একটি গোল পরিশোধ করলেন নেইমার। ম্যাচের পরিসংখ্যানে ফুটিয়ে তুলবে ম্যাচে নরওয়ের কতটা আধিপত্য ছিল।

এদিন বল দখলের পরিসংখ্যান সম্পূর্ণ একপেশে। একদলের ৬৬ শতাংশ বলের দখল, অন্য দলের ৩৪ শতাংশ এবং আশ্চর্যজনকভাবে অধিকাংশ সময় বল দখলে ছিল নরওয়ের। ব্রাজিল যেখানে নিজেদের মধ্যে ৩২৯ টি পাস খেলেছে সেখানে নরওয়ের নিজেদের মধ্যে খেলা পাশের সংখ্যা ৬৮০ টি। একটানা ছোট ছোট পাশ খেলে ব্রাজিলকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয় নরওয়ে।ব্রাজিল দুটি পেনাল্টি পায় যার মধ্যে খেলার শুরুতে ব্রুনো গিমারাসের হট আটকে দেন নরওয়ে গোলরক্ষক আরিয়ান নিলান। এদিকে সন্দেহের অবকাশ নেই যে ব্রাজিল অনেকগুলি গোলের সুযোগ তৈরি করেছে যা গোলরক্ষক নিলান দক্ষ হাতে প্রতিহত করেন। তবুও ম্যাচের রাশ ছিল নরওয়ের হাতেই। সুযোগ সন্ধানী স্ট্রাইকার হিসেবে  আরেকবার নিজেকে চেনালেন হালান্ড। কেন তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা গোলগেটার তার প্রমাণ রাখলেন তাঁর হেডিং দক্ষতা এবং গড়ানো শটে দুটি ভিন্নধর্মী গোল করে। ৭৯ মিনিট পর্যন্ত খেলা গোল শূন্য থাকলেও ৯০ মিনিটের মধ্যে খেলার ফল ২-০ করে দেন হালান্ড। মেসি এবং এমবাপেকে লড়াইয়ের মধ্যে ফেললেন গোল্ডেন বুটের লড়াইয়ে। উল্লেখ্য হালান্ড, মেসি, এমবাপে তিনজনেই ইতিমধ্যে এবারের বিশ্বকাপে সাতটি করে গোল করে ফেলেছেন এবং পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন। এদিন হালান্ডদের দৌড়ে অগণিত ফুটবল ভক্তের বুক ভেঙে হলুদ জার্সির ব্রাজিল মুখ থুবড়ে পড়ল কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই। তবুও রাউন্ড অফ সিক্সটিন-এর ম্যাচে মনে হয়েছে এবারের ব্রাজিল দল তাদের চিরাচরিত ফুটবল গরিমা ও কৌলিন্য হারিয়ে ম্লান। ভিনিসিয়াস জুনিয়র ছাড়া যেন কেউ মন ছুঁতে পারলেন না।।

আরও পড়ুন বিশ্বকাপের নতুন মারাদোনা কে?

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ #ব্রাজিল #ফিফা বিশ্বকাপ

About Post Author