সময় কলকাতা ডেস্ক, ৬ জুলাই : খেলার মাঠেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজা। তিনি মনে করলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেন। ফুটবল মাঠে লাল কার্ড দেখলেও ট্রাম্পের নির্দেশে সাসপেনশন বাতিল হয়।
সাম্প্রতিক সময় যেন বুঝিয়ে দিচ্ছে ট্রাম্প ভেনেজুয়েলা, তেল সমৃদ্ধ দেশগুলির ওপরে যে শুধু শাসন করতে পারেন তাই নয় এমনকি তিনি ইরানের উপরে যুদ্ধ জারি করতে পারেন তাও শুধু নয়। এমনকি ভারত কোন দেশ থেকে কতটা তেল কিনবে তার নির্দেশনামা তিনি তৈরি করে দিতে পারেন এমনটাই শুধু নয়। তিনি ফুটবল বিশ্বকাপেরও যেন অলিখিত নিয়ন্ত্রক। লাল কার্ড দেখে সাসপেনশনে যাওয়া আমেরিকান খেলোয়াড়ের উপরে বলবৎ নিষেধাজ্ঞা তুলে দিতে পারেন। ফোলারিন বালোগুন আগের ম্যাচে গোল করলেও লাল কার্ড দেখে স্বাভাবিকভাবেই ফিফা বিশ্বকাপে পরবর্তী ম্যাচে (বেলজিয়ামের বিরুদ্ধে ) নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। ট্রাম্পের “অনুরোধে!”সিদ্ধান্তটিকে স্থগিত করে দিল ফিফা। বেলজিয়াম ম্যাচেই দিব্যি মাঠে নামতে পারবেন বালোগুন। ট্রাম্প রাজা বৈকি! তাই সিদ্ধান্ত প্রত্যাহার করার পরে ফলাও করে ফিফাকে ধন্যবাদ জানানোর ক্ষমতা দেখান ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, ফোলারিন বালোগুনের লাল কার্ডের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ফিফা (FIFA) স্থগিত করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ এবং ফোন কলের পর কার্যকর হয়েছে।২০২৬ ফিফা বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে শেষ ৩২-এর ম্যাচে আমেরিকার তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুন একটি ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে তাঁর খেলা নিষিদ্ধ ছিল। তবে হোয়াইট হাউসের হস্তক্ষেপে ফিফা তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা (Article 27) প্রয়োগ করে বালোগুনের এই নির্বাসন এক বছরের জন্য স্থগিত (Probationary Period) রাখে। এর ফলে শেষ ১৬-র ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পান এই মার্কিন ফুটবলার।।
আরও পড়ুন ইট ইস নাউ ওভার : নেইমার অবসর নিলেন
ট্রাম্পের নির্দেশে সাসপেনশন বাতিল #ফিফা #ডোনাল্ডট্রাম্প


More Stories
ভারতীয় সিমে পাকিস্তানি হানিট্র্যাপ! স্বাধীনতা দিবসে ৩ পাক-চর গ্রেফতার কোচবিহারে
ডিমথেরাপি এবার বিদেশে! কসোভো সংসদে প্রধানমন্ত্রীকে ডিম নিক্ষেপ কোন ইতিহাসের পুনরাবৃত্তি?
ক্রস-বর্ডার ক্রাইমে বাধার প্রতিশোধ,চা চাষিকে বাংলাদেশে অপহরণ