সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই : বিজেপি জিতেছে তাই বিজেপি কর্মীরা আনন্দ করবে – প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুধবার উদ্ভুত উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। ” বাড়ির সামনে নেচেছি, তোমার বিছানায় নাচি নি,দরকার হলে ওটাও করব, ” প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে লড়াই করার পরামর্শর পাশাপাশি হুঁশিয়ারি রাজ্যের বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিগত কয়েক বছর ধরে বিজেপিকে লড়াই করতে হয়েছে, এবার তৃণমূলকে লড়াই করতে হবে। বিজেপি মন্ত্রী জানান, এতদিন তাঁরা আক্রান্ত হয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক করেছেন, বিজেপি যেখানে গিয়েছে সেখানে ‘খেলা হবে ‘ গান চালানো হয়েছে। দিলীপ ঘোষের সংযোজন , এখন তারা জিতেছেন, কর্মীরা আনন্দ করবেই। বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে বিজেপি কর্মীরা যেভাবে নাচ গান করেছে তাকে বিজয় উৎসবের অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন দিলীপ ঘোষ।।
তোমার বিছানায় নাচি নি,দরকার হলে ওটাও করব: মমতাকে হুমকি দিলীপের
Oplus_131072


More Stories
দলবদল করে বিজেপিতে তিন প্রাক্তন তৃণমূল সাংসদ
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন , নিদান দিলীপ ঘোষের