সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : ডিজে মামলার কণ্ঠস্বর নিয়ে আদালতে অভিষেক। তাঁকে শেষ পর্যন্ত যেতেই হল আদালতে । ঘৃণাত্মক বক্তব্য বা ‘হেট স্পিচ’ (Hate Speech) সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর আদালতে সশরীরে হাজির হন। সূত্রের খবর অনুযায়ী, তিনি নিজের কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন। কার্যত হাইকোর্টের ধমক খেয়ে শেষ পর্যন্ত ভয়েস টেম্পেল বা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা দিতে বিধান নগর মহকুমা আদালতে যেতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল থেকেই ডিম আক্রমণ রুখতে বিশেষ পুলিশ প্রহরা সক্রিয় ছিল। দুপুর ১২ টার দিকেই মহকুমা আদালতে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, নির্বাচনের প্রচার চলাকালীন একটি রাজনৈতিক জনসভায় ডিজে (DJ) বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। তাঁর এই বক্তব্যকে উস্কানিমূলক এবং উগ্র বলে দাবি করে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। বিধাননগর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও পরবর্তীতে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি (CID) এই মামলার তদন্তভার নেয়। তারই জেরে হাইকোর্টের নির্দেশে অভিষেকের আদালত গমন।।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি