Home » কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি

কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : অবশেষে স্বস্তির হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তথা কালীঘাটের তৃণমূলের কাছে। আদালতের নির্দেশে  ২১ জুলাই পালন করার অনুমতি মিলল, মিলল অনুষ্ঠান উদযাপনের স্থানের অনুমতি। হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাই তথা তাদের মর্যাদার অনুষ্ঠান পালন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতাপন্থী তৃণমূল।

কলকাতা হাইকোর্ট ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূল কংগ্রেসকে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি দিয়েছে। তবে ঐতিহ্যবাহী ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এই সভার অনুমতি মেলেনি; তার পরিবর্তে বিড়লা প্ল্যানেটোরিয়ামের (তারামণ্ডল) সামনে এই সমাবেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।এই সমাবেশ আয়োজনের ক্ষেত্রে আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত বেঁধে দিয়েছে। সমাবেশ স্থল হিসেবে  ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে নিষেধাজ্ঞা থাকায় সভা হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে।  দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত এই কর্মসূচি চালানো যাবে। সাড়ে ৩টের মধ্যে সভা সম্পূর্ণ শেষ করতে হবে বলেই জানিয়েছে হাইকোর্ট।।

About Post Author