সানি রায়, জলপাইগুড়ি : ওরা আর ফিরবে না। জেনে গিয়েছে কিলকোটের ১১ নম্বর লাইনের শিশু থেকে বৃদ্ধ । মর্মান্তিক দুঃসংবাদ বাজের মত মাথায় এসে ভেঙে পড়েছে।শোকে নিথর এলাকাবাসী নিরন্ন, অভুক্ত। সিকিমের ভয়াবহ টানেল দুর্ঘটনায় জলপাইগুড়ি জেলার এখনো পর্যন্ত মোট ৯ জন শ্রমিকের মৃত্যুর খবর প্রশাসন সূত্রে। এরা প্রত্যেকেই ডুয়ার্সের চা বাগানের শ্রমিক। মাল ব্লকের কিলকোট চা বাগানের ১১ নাম্বার লাইনের একই পাড়া থেকে ৩ জন শ্রমিকের মৃত্যুতে গোটা চা বলয় শোকস্তব্ধ। সারি সারি বিষণ্ণ মুখ।
কিলকোটের ১১ নম্বর লাইনে একটি বাড়িতেও উনুন জ্বলেনি। কাল রাত থেকেই একেবারে নিঃশব্দ, নিঝুম বস্তি । একদিকে বয়স ৪০ এর বিকেশ্বর ওরাও বাড়িতে তিন সন্তান ও স্ত্রীকে রেখে সংসারের হাল ফেরাতে চা বাগান শ্রমিকের কাজ ছেড়ে বাড়তি উপার্জনের আশায় সিকিম গিয়ে আর টাকা নিয়ে ফিরল না। ফিরছে তার নিথর দেহ। আর এতেই সংসারের এক মাত্র উপার্জন কারীকে হারিয়ে অসহায় স্ত্রী তিন সন্তান নিয়ে দিশেহারা। অন্যদিকে প্রতিবেশী ও মৃতের স্ত্রী চাইছেন সরকারি সুযোগ।চাইছেন কোন কিছু একটা সরকারি চাকরি। একই ভাবে মৃত বিকেশ্বরের বন্ধু শিবা লোহার প্রতিবেশী একই জায়গায় কাজে প্রাণ হারালেন। বাড়িতে স্ত্রী ও বৃদ্ধ মা বাবা একেবারে দিশেহারা।অন্যদিকে এই গ্রামেরই একই পাড়ার গ্রিবেইল ওরাও এর দেহ এখনো খুঁজে না পাওয়ায় পরিবার দিশাহীন। চোখের জল সম্বল।।


More Stories
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
সিকিমে ধস ও গ্যাস লিকে মৃত ১১ জনের ৭ জন জলপাইগুড়ির
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা