সময় কলকাতা ডেস্ক, ১৮ অগাস্ট : ব্রাজিল ফুটবল দল ভারতে ফুটবল খেলতে আসছে, খরচ হবে প্রচুর টাকা। কলকাতায় ভারত ব্রাজিল ম্যাচ হবে, অন্যদিকে কলকাতারই যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের ফুটবল ইতিহাসে শেষ ম্যাচ খেলে ফেলল জামশেদপুর এফসি। ভারতীয় ফুটবলের রূপকথায় তাদের শেষ ম্যাচে তারা রাখল তাদের গৌরবের সাক্ষর। শেষ মুহূর্ত পর্যন্ত হার মানে নি তারা।
” আমরা চেষ্টা করেছি, সব কিছু আমাদের হাতে ছিল না। ” – জামশেদপুর এফসির শেষ ম্যাচের শেষে জানালেন দলের সিনিয়র ফুটবলার প্রণয় হালদার । ভারতীয় ফুটবল ইতিহাসের পাতায় নাম থাকলেও অস্তিত্ব থাকবে না জামশেদপুর এফসির । টাটা স্টিলের ফান্ডিং-এ চলা সিনিয়র ফুটবল ক্লাব আর থাকবে না, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তাদের শেষ ম্যাচ খেলে ফেলল জামশেদপুর। হস্তান্তর হয়ে গিয়েছে ক্লাবের মালিকানা তবুও লড়াই ছাড়েনি জামশেদপুর এফসি-র ছেলেরা।মোহনবাগান সুপার জায়েন্টস বিরুদ্ধে তারা নির্ধারিত সময়ে অপরাজিত থাকলেও পেনাল্টি শুট আউট শেষে সাডেন ডেথে হেরে গেল। ৯-৮ গোলে জিতল মোহনবাগান সুপার জায়েন্টস । প্রবল শক্তিশালী মোহনবাগানকে বিদেশী বিহীন জামশেদপুর ৯০ মিনিট পর্যন্ত আটকে রাখল। শেষ রক্তবিন্দু দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেল তারা, যাদের ভবিষ্যৎ কিনা খাদের কিনারায়! এই ম্যাচ হয়তো তারা জিততেও পারত, হয়তো টুর্নামেন্টে আরও অনেক বড় বড় অঘটন ঘটাতে পারতো তারা। তবুও ক্লাবের হয়ে আইএসএলে ফিরে আসা হত না তাঁদের। মালিকপক্ষ ইতিমধ্যেই চার্চিল ব্রাদার্স-এর কাছে তাদের ক্লাবের মালিকানা ইতিমধ্যেই হস্তান্তর করে দিয়েছে। প্রতীক চৌধুরী, প্রণয় হালদার, আমন সিকে, রেনিয়ার ফার্নান্ডেজদের কি দেখা যাবে ভারতীয় ফুটবলের মূল পর্বে অন্য ক্লাবের জার্সিতে?
যতই যা হোক, মাহিন্দ্রা ইউনাইটেড জেসিটি বা পুনে সিটির মতো আরেকটি বড় ক্লাব হারিয়ে গেল ভারতীয় ফুটবলের মানচিত্র থেকে। রেখে গেল গৌরবোজ্জ্বল ইতিহাস। তারা অপরাজিত ছিল, শেষ ম্যাচের তারা নির্ধারিত সময়ে অপরাজিত। ভাগ্যের কাছে পরাজয় মেনে জামশেদপুর সিটি এফসির ফুটবলাররা তাদের মাদার ক্লাবের ফুটবল পরিক্রমা শেষ করল। ব্রাজিল আসছে, খরচ হবে প্রচুর টাকা। অন্যদিকে হারিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলের মানচিত্র থেকে একের পর এক ক্লাব। অনেকদিন ধরেই সরব বাইচুং ভুটিয়া। দেবজিত ঘোষ সময় কলকাতাকে বললেন, “এভাবে একচুল এগোবে না ভারতীয় ফুটবল।”


More Stories
সুতারের ভেলকি, ১৭৮ রানে এগিয়ে ভারত
জয় দিয়ে যাত্রা শুরু, রাজশাহীকে চার গোল ইস্টবেঙ্গলের
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়