Home » বদলা! ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে চার গোল ইস্টবেঙ্গলের, এডমুন্ডের হ্যাটট্রিক

বদলা! ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে চার গোল ইস্টবেঙ্গলের, এডমুন্ডের হ্যাটট্রিক

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৩ অগাস্ট : অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল, ডার্বির রং লাল হলুদ, ডুরান্ড কাপ জয় করল হাবাসের ইস্টবেঙ্গল । বিপিনসিং-এর প্রথম গোল এবং এডমুন্ডের হ্যাট্রিকে ইস্টবেঙ্গল চার গোল দিল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে।

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে এক গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। আনোয়ার সহ ইস্টবেঙ্গলের একাধিক খেলোয়াড় জানিয়েছিলেন, যখন আবার দেখা হবে তখন হিসেব বুঝে নেওয়া হবে। ডুরান্ড ফাইনালে  বদলার ম্যাচে ডার্বির রং হয়ে উঠলো লাল হলুদ। গুনে গুনে  মোহনবাগানকে চার  গোল দিল ইস্টবেঙ্গল। ৪-১ গোলে মোহনবাগান সুপারজায়েন্টকে হারিয়ে ১৩৫ তম ডুরান্ড কাপ ঘরে তুলল ইস্টবেঙ্গল।। হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন এডমুন্ড লালরেনডিকা। মোহনবাগানের একমাত্র গোল মানবির সিংয়ের। খেলার পাঁচটি গোলই হয় প্রথমার্ধে ।  স্রেফ দুই ম্যাচফিট বিদেশী এবং  একঝাঁক তরুণকে নিয়ে বাজিমাত করে আবার হাবাস বুঝিয়ে দিলেন মগজাস্ত্রে কেন শ্রেষ্ঠ, বুঝিয়ে দিলেন কেন তিনি ভারতীয় ফুটবল সার্কিটে কোচেদের সেবার সেরা।।

About Post Author