Home » এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?

এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর : দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। খেলা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।  বৃহস্পতিবার রাতে  মহিলা এশিয়া কাপ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত ও হংকং।  সম্প্রতি সন্ধ্যা হারানো এখন আবার ভারতের মেয়েরা দারুন ছন্দে রয়েছে। উল্লেখ্য, ভারত প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়ে দিয়েছিল। অন্যদিকে হংকং প্রথম ম্যাচের থাইল্যান্ডের কাছে হেরে যায় । গ্রুপের অপর ম্যাচে পাকিস্তান ৩৫ রানে জয় পেয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ স্টেজের সব খেলাই শেষ করে ফেলেছে থাইল্যান্ড। তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। অন্যদিকে,  পয়েন্টের খাতা খোলেনি হংকং-এর। স্বাভাবিকভাবে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন নৈশালোকের ম্যাচে জয়লাভ করলেই ভারত সেমিফাইনালে পৌঁছে যাবে। অধিনায়ক হরমনপ্রিতের মেয়েরা কি করেন সেদিকে চোখ রয়েছে ক্রিকেট অনুরাগীদের । এশিয়া কাপে ভারতের মেয়েরা তাদের জয়যাত্রা অব্যাহত রাখে কিনা সেটাই এখন দেখার।

About Post Author