সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর : ২০২৬ ইউএস ওপেন (US Open) টেনিস টুর্নামেন্ট জমজমাট। বাছাই ও তারকা খেলোয়াড়রা কোয়ার্টার ফাইনালে (Quarter-finals) নিজেদের জায়গা পাকা করছেন । পুরুষ বিভাগে শীর্ষবাছাই জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ ইতালির লুসিয়ানো দারদেরিকে ৬-২, ৬-২, ৭-৬ ফলে হারিয়ে শেষ আটে উঠেছেন। জেরেভ এই বছরের প্রথম পুরুষ খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ড স্ল্যামেরই কোয়ার্টার ফাইনালে উঠলেন। ২০২৬ সালে চারটি গ্র্যান্ড স্ল্যামেই শেষ আটে ওঠা একমাত্র পুরুষ খেলোয়াড় এখন জ়েরেভ। গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস আমেরিকার টমি পলকে সরাসরি সেটে (৬-৪, ৬-৩, ৬-৪ ফলে ) উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন। কোয়ার্টার ফাইনালে তাঁর মুখোমুখি হবেন অষ্টম বাছাই আমেরিকার বেন শেলটন, যিনি স্টেফানোস সিসিপাসকে হারিয়েছেন। বিশ্বের ১ নম্বর তারকা ইয়ানিক সিনার টুর্নামেন্ট শুরুর আগেই হাঁটুতে চোট পেয়ে সরে দাঁড়িয়েছিলেন। এছাড়া টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ।
ইউএস ওপেন জমজমাট
Oplus_131072


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়