Home » ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ

ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ

Oplus_131072

সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর : ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন টেনিস তারকা কার্লোস আলকারাজ। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে টানা ১৮টি ম্যাচ জেতার পরে ছন্দপতন।২০২৬ ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে এক অবিশ্বাস্য অঘটনে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন আমেরিকার বেন শেলটন। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ও ম্যারাথন ম্যাচটি ৪ ঘণ্টা ২৮ মিনিট ধরে চলে। স্থানীয় সময় ভোর ৩টা ৩৪ মিনিটে ম্যাচটি শেষ হয়ে ইউএস ওপেনের ইতিহাসের সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছে এই ম্যাচ।৫ সেটের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলকারাজের বিরুদ্ধে এটিই শেলটনের ক্যারিয়ারের প্রথম জয়। ম্যাচের চূড়ান্ত ফলাফল ছিল: ৬-৭ (৫-৭), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬ (১০-৭)।

About Post Author