সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : বিদেশি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের গৌরব ও ভালো খেলার রেকর্ড অক্ষত। বিদেশের মাঠে দলে মাত্র তিনজন বিদেশিকে নিয়েও লড়ে গেল ইস্টবেঙ্গল। ভারতের চেয়ে ফিফা রাঙ্কিং-এ ৬৫ ধাপ এগিয়ে থাকা দেশ জর্ডনের সেরা ক্লাবকে রুখে দিল তাদের দেশের মাটিতে। খেলার শেষলগ্ন পর্যন্ত ইস্টবেঙ্গল এগিয়ে ছিল। তবে ক্লাব চ্যাম্পিয়নশিপের খেলায় অপরাজিত থেকেই এক পয়েন্ট নিয়ে দেশে ফিরছে ইস্টবেঙ্গল। আল হুসেনের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা ২-২ গোলে অমীমাংসিত।
এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপের খেলায় জর্ডনের মাটিতে ইস্টবেঙ্গল প্রথমার্ধের খেলার শেষে ২-০ গোলে এগিয়ে থেকেও ৮৭ মিনিটে ইস্টবেঙ্গলের জয়ের স্বপ্নভঙ্গ হয় । এদিন ইস্টবেঙ্গলের গোলদাতা রামিরেজ ও আনোয়ার। ১১ মিনিটে এডমুন্ডের শট আল হুসেনের গোল রক্ষক আংশিক প্রতিহত করলে রামিরেজ ফিরতি বল গোলে পাঠিয়ে দেন। ৪১ মিনিটে রামিরেজের কর্নার থেকে দ্বিতীয় গোল করেন আনোয়ার। দ্বিতীয় গোলের ঠিক আগে অবিশ্বাস্য সুযোগ মিস করেন এডমুন্ড। বিরতির পরে আল হুসেন ইস্টবেঙ্গলকে ভাঙার জন্য বিপক্ষের ডান দিক বেছে নেয়। প্রথমে হার্দিক ভাট এবং পরে নরেন্দ্র গেহলটকে নামিয়েও ইস্টবেঙ্গল কোচ তাদের ডানদিক মেরামত করতে পারেননি। আল হুসেনের দুটি গোলের আক্রমণ উঠে আসে ইস্টবেঙ্গলের রাইট ব্যাকের দিক থেকে। খেলার শেষ দিকে আল হুসেন ইস্টবেঙ্গল রক্ষণে লোক বাড়িয়ে সামাল দেয়। রক্ষণে আনোয়ারের সঙ্গে জিভুলিচ অত্যন্ত মানানসই ছিলেন । বলাবাহুল্য , পূর্ণ শক্তির দল না পেয়েও কোচ হাবাস যেরকম ফল করে ফিরছেন তা তারিফযোগ্য।।


More Stories
জর্ডনে প্রথমার্ধে ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে
বারাসাতে বৃহস্পতিবারের মিনিডার্বি পিছিয়ে শনিবার
মেসি অবসর ভেঙে ফিরছেন